নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। এ সময় তারা সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিজিবি সূত্র জানায়, ভারতের পতিরাম ৭৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী রহিদ শর্মার হাতে চারটি মিষ্টির প্যাকেট তুলে দেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন। পক্ষান্তরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি সদস্যদের হাতে চারটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উভয় বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিবসে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে আমরা তাদের মিষ্টি উপহার দিয়েছি, পাশাপাশি তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে।ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। এ সময় তারা সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিজিবি সূত্র জানায়, ভারতের পতিরাম ৭৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী রহিদ শর্মার হাতে চারটি মিষ্টির প্যাকেট তুলে দেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন। পক্ষান্তরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি সদস্যদের হাতে চারটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উভয় বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিবসে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে আমরা তাদের মিষ্টি উপহার দিয়েছি, পাশাপাশি তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে।