ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবিপদসীমা ছুঁয়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

বিপদসীমা ছুঁয়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

বিপদসীমা ছুঁয়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাটটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। ফলে প্লাবন এড়াতে খুলে দেওয়া হয়েছে বাঁধের জলকপাট। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সোমবার বিকেল পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ ফুট। পানি বিপদসীমায় পৌঁছায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাটের ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। প্রবাহিত পানি বাঁধ পেরিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে মিলছে। বাঁধের পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বাঁধের জলকপাট খুলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পানি ছাড়ার কারণে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular