নিউজ ডেস্ক: সরকার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দূর্ঘটনায় আহত সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে।
এমতাবস্থায় সকল বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। যেকোন ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই নির্দেশনা প্রদান করা হলো।



