ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার

বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ ফ্লাইট জটিলতায় ইতালির রোমে আটকা পড়েছেন। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

কাজেমের সঙ্গে তার বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোনও রয়েছেন। ইতালির রোম থেকে কাজেমের বাবা বলেন, ‘টরেন্টো থেকে বাংলাদেশ বিমানে রোমে আসার পর বিমানে আট ঘণ্টা বসে থাকতে হয়েছে। বিমানের জটিলতার কারণে পরবর্তীতে আমাদের হোটেলে স্থানান্তর করেছে।’

বিমানের যান্ত্রিক ত্রুটি : ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার

তিনি আরও বলেন, ‘কানাডিয়ান পাসপোর্ট থাকায় আমরা হোটেল পেয়েছি। যাদের সেনজেন ভিসা নেই কিংবা কানাডা, আমেরিকার পাসপোর্ট নেই জানি না তাদের কি অবস্থা এখনো। রোম থেকে ঢাকায় কখন পৌঁছাতে পারব জানি না।’-

বাংলাদেশ ফুটবল লিগে দলবদল চলছে। গত মৌসুমে কাজেম ঢাকা আবাহনীতে খেলেছেন। এই মৌসুমে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular