ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবিরামপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিরামপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-সরকারি উদ্যোগে সারা দেশে উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরি স্থাপনের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে আজ বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনলাইনে যুক্ত থেকে সারাদেশে ১ম পর্যায়ের উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে যুক্ত হয়ে প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদ সভাকক্ষে এদিন বেলা ২ টায় সরাসরি দেখানো হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী,নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী,সমবায় কর্মকর্তা রকিবুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষানুরাগী ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিরামপুর উপজেলা পরিষদের ভিতরে পাঁচ শত জায়গাতে এ পাবলিক লাইব্রেরি স্থাপন হচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular