ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিরোধী দল অর্থবিলে কোনো সংশোধনী প্রস্তাব দেয়নি

বিরোধী দল অর্থবিলে কোনো সংশোধনী প্রস্তাব দেয়নি

নিউজ ডেস্ক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় সরব ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিরোধী দলের ৯১ জন সদস্য প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেছেন, পরিবর্তনের দাবিও তুলেছেন। কিন্তু অর্থবিলের কোথায় কী পরিবর্তন চান, তা উল্লেখ করে তাঁদের কেউই দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব দেননি।

বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা শেষে গত সোমবার অর্থবিল পাসের জন্য তোলা হয়। বিরোধী দলের বেশ কয়েক জন সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও কোনো সংশোধনী প্রস্তাব দেননি। কোনো অর্থবিলে বিরোধী দলের সংশোধনী প্রস্তাব ছিল না—এমন ঘটনা বিরল। এবারই এর ব্যতিক্রম হলো।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণত যেকোনো বিলে বিরোধী দলের সদস্যরাই বেশি সংশোধনী প্রস্তাব দিয়ে থাকেন। সরকারি দলের সদস্যরাও সংশোধনী প্রস্তাব দিতে পারেন। সরকারি দলের সদস্যদের আনা সংশোধনী সাধারণত গৃহীত হয়। তবে বিরোধী দলের সদস্যদের সংশোধনী যে একেবারেই গ্রহণ করা হয় না, তা নয়। অনেক ক্ষেত্রে বিরোধী দলের আনা সংশোধনীও গ্রহণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular