ক্রীড়া ডেস্ক: আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। এর পরদিনই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।
যদিও ম্যাচের ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি লেইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। এর আগে, আগামী ৬ জুন চিলির বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল, যা অনুষ্ঠিত হবে ওইরাসের ন্যাশনাল স্টেডিয়ামে।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে সহ-আয়োজক মেক্সিকোর সঙ্গে ০-০ গোলে ড্র করেছে পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রকে ২-০ ব্যবধানে হারিয়েছে হারিয়েছে পর্তুগাল। আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। ‘কে’ গ্রুপের তাদের অপর দুই ম্যাচ ২৩ ও ২৭ জুন যথাক্রমে উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ প্রস্তুতিতে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল