ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে ৪ দশমিক ৯৬ শতাংশ দাম বেড়েছে। স্বর্ণের বাজারও চড়া । ১ শতাংশের বেশি বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে প্রতি ব্যারেলের দাম পড়েছে ৭৪ ডলার ২২ সেন্ট। যা একদিনের ০.৪০ শতাংশ ও একমাসের ব্যবধানে ৫.৫ শতাংশ বেশি। বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেচাকেনা হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল।

জ্বালানির পাশাপাশি ধাতুর বাজারও বেশ চড়া। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ২৬৭২.৬৩ ডলারে। সপ্তাহ ব্যবধানে এই মূল্যবান ধাতুর দাম বেড়েছে ১.৩০ শতাংশ। আর দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯২ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধির প্রতিযোগিতায় রয়েছে গ্যাসোলিনও। প্রতি গ্যালনের দাম ২ ডলার ৪ সেন্টে ঠেকেছে শুক্রবার সকালে। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে এই জ্বালানির দাম বেড়েছে ২.৩৯ শতাংশ।

রুপার দাম সপ্তাহ ব্যবধানে ২.১১ শতাংশ বেড়ে বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম ঠেকেছে ৩০.২৪ ডলারে। আর দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular