ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্যক্তিগত নাম্বারকে সরকারি দাবি করে অপপ্রচারের অভিযোগ, যা জানালেন কমলনগর উপজেলা প্রকৌশলী

ব্যক্তিগত নাম্বারকে সরকারি দাবি করে অপপ্রচারের অভিযোগ, যা জানালেন কমলনগর উপজেলা প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল কাদের মোজাহিদের বিরুদ্ধে একটি সরকারি নাম্বার নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। প্রকৌশলীর দাবি, একটি কুচক্রী মহল তার সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকালে দাপ্তরিক কাজের অংশ হিসেবে প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ মাঠপর্যায়ে পরিদর্শনে ছিলেন। ওই সময় কয়েকজন ব্যক্তি তার সাথে দেখা করতে অফিসে এসে অপেক্ষা করেন। পরিদর্শন শেষে তিনি অফিসে না ফিরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে যান। পরবর্তী অপেক্ষা ওই ব্যক্তিরা চলে যান। যাওয়ার সময় অফিস কক্ষের এসি বন্ধ করা হয়নি। পরবর্তী সময়ে সংবাদকর্মীরা অফিসে গিয়ে এসি চালু দেখে প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করেন। সে সময় প্রকৌশলীর ব্যক্তিগত নাম্বারে কল ফরওয়ার্ড করা থাকায় ফোনটি তার স্ত্রীর নাম্বারে চলে যায়। এই ঘটনাকে পুঁজি করে প্রকৌশলীর ব্যক্তিগত নাম্বারকে সরকারি নাম্বার হিসেবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ বলেন, ‘আমার সম্মান নষ্ট করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এরা কারা আমি জানি না। তবে আমি কর্মস্থলে থাকাকালীন কোনো কাজের অনিয়ম হতে দেবো না, এটাই আমার অপরাধ হতে পারে। যে নাম্বারটিকে সরকারি নাম্বার বলে প্রচার করা হচ্ছে, সেটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত নাম্বার।’

তিনি আরও বলেন, কর্মস্থলের কাজের চাপে মাঝে মাঝে ব্যক্তিগত নাম্বারে কল ফরওয়ার্ডের প্রয়োজন হতে পারে, কিন্তু ব্যক্তিগত নাম্বারকে সরকারি বলে চালিয়ে দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সত্যতা যাচাই না করে এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে ভুল বার্তা তৈরি করতে পারে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular