ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির কেন্দ্র নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির কেন্দ্র নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ময়মনসিংহ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে আকুয়া বাইপাস সংলগ্ন এলাকায় ৩টি জায়গা পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল।
 
শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে জায়গা  পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ও মউক এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  আজিম উদ্দিন সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ। 
 
এ সময় প্রতিনিধি দল সম্ভাব্য স্থানটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা এবং ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণের সম্ভাব্য দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular