ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহে ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার আব্দুল মোতালেব ওরফে ছুইত্যা, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়ার মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগরের রমজান আলী, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়ার ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের আব্দুছ সালাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নূরুল হক ওরফে আশরাফ আলী সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান-চালের ব্যবসা করতেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরদিন ২০ জুলাই মনতলা ব্রীজ সংলগ্ন একটি কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মামুন মিয়া জানান, এ ঘটনায় ২০০২ সালের ২০ জুলাই নিহত নূরুল হকের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়। মামলার বিচার চলাকালীন সময়ে তিন আসামি মারা যাওয়ায় অবশিষ্ট ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular