ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমার্চের ২৩ দিনে রেমিট্যান্স ২৮২ কোটি ডলার

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স ২৮২ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক: চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৮২ কোটি ডলার।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে জানা গেছে।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠিয়েছেন। এতেই বেড়েছে প্রবাসী আয়ের পরিমাণ। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত চলমান থাকলে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular