ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজনসচেতনতায় মাস্ক বিতরণ

জনসচেতনতায় মাস্ক বিতরণ

সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- সম্প্রতি পাশ্ববর্তী দেশ সহ বাংলাদেশের কনোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট (অমিক্রন) বৃদ্ধি পাওয়ায় ফ্রি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ জনসচেতনতায় পৌর সভার উদ্যােগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিমের সহযোগিতায় আজ বিকালে বন্দর নগরী ভৈরব বাজারের ঐতিহ্যবাহী হাটে বিভিন্ন দোকানে ও জনসমাগমস্থলে মানুষের মাঝে মাক্স ও স্যানিটাইজার তুলে দিয়ে কর্মসূচীর উদ্ধোধন করেন, ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক, স্যানিটারী ইন্সপেক্টর নাছিমা বেগম, লাইসেন্স পরিদর্শক মোঃ আক্তারুজ্জামান, সহকারী লাইসেন্স পরিদর্শক তুহিনুর রহমান মোল্লা বাজার পরির্দশক মোঃ নবী হোসেন-সহ আরো অনেকেই।

মাস্ক বিতরণ কালে, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। সচেতন হলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। তাই মাস্ক পরাসহ জনসমাগন এড়িয়ে চলাচল করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এছাড়াও জনসচেতনতামূলক কার্যক্রম উপজেলার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে বলেও ভৈরব পক্ষ থেকে জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular