ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে দেশটি আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এলো।

জান্তার মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular