ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে মুসলিম দেশগুলোকে নিজেদের শক্তির ওপর ভরসা করার এবং আঞ্চলিক সংহতি জোরদার করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, বহিরাগত হুমকি মোকাবেলার সর্বাত্তম উপায় হলো মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ থাকা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিপরীতে ইরান তার সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা’ সফলভাবে প্রদর্শন করেছে।

তিনি আরও লেখেন, ‘মুসলিমরা যখন একতাবদ্ধ হয়, তখন বাইরের যেকোনো বিদ্বেষী শক্তির চ্যালেঞ্জ আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারি। এখন সময় এসেছে একমাত্র নিজেদের ওপর আস্থা রাখার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার।’

 

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular