ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র যা করছে তা কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র যা করছে তা কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘মানসিকতা দেখানোই এখন মূল বিষয়’। নতুবা যুক্তরাষ্ট্র প্রশাসনের মাথায় অন্য কিছু আছে। তারা যাই হোক না কেন, ইরানকে আক্রমণ করতেই চায়।

অভিযোগ করে তিনি আরও বলেন, তাদের হয়তো আগে থেকেই এই পরিকল্পনা ছিল। এখন তারা সম্ভবত কেবল (সেই মুখোশ উন্মোচন) ঢাকতে বিভিন্ন কথাবার্তা ব্যবহার করছে।

আরাগচি বলেন, ‘আমরা আর জানি না কীভাবে তাদের (যুক্তরাষ্ট্রর) ওপর বিশ্বাস রাখা যায়। তারা যা করেছে, তা আসলে কূটনীতির প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা।

স্থানীয় সময় গতকাল শুক্রবার জেনেভায় এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular