ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা

যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বাণিজ্যনীতির জবাবে যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলার সমপরিমাণের পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা।

অটোয়ার এই পদক্ষেপের মাধ্যমে উত্তর আমেরিকার দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র রূপ নিল।
 
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া এই নতুন শুল্ক তালিকার মধ্যে রয়েছে মার্কিন পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, ওয়াইন, গৃহস্থালি সামগ্রী এবং মোটরসাইকেলসহ একগুচ্ছ ভোক্তা পণ্য।
 
অটোয়া জানিয়েছে, ওয়াশিংটন যতক্ষণ না পর্যন্ত তাদের আরোপিত অন্যায্য শুল্ক প্রত্যাহার করছে, ততক্ষণ পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
 
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, ‘কানাডা অন্যায় শুল্কের মুখে নীরব থাকবে না। আমাদের অর্থনীতি ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।’
 
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন।
 
ট্রাম্পের দাবি ছিল, এই বাণিজ্য প্রবাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্পের ওই সিদ্ধান্তের জের ধরেই কানাডা এই কঠোর পাল্টা পদক্ষেপ নিল।
 
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, দুদেশের এই চরম বাণিজ্যিক উত্তেজনার ফলে উভয় দেশের সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হবে এবং সীমান্তজুড়ে ভোক্তা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে। সূত্র: আল জাজিরা
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular