ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আলামীন, রংপুর : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা সমাজসেবা কমপ্লেক্স থেকে র‍্যালিটি বের হয়। জেলা প্রশাসন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র‍্যালিতে প্রবীণ ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রবীণদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তাদের অবহেলা না করে মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

বক্তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যার মুখোমুখি হন। তাঁদের চিকিৎসা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রবীণবান্ধব পরিবেশ তৈরি এবং তাঁদের সামাজিকভাবে সক্রিয় রাখার উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের উপপরিচালক নুসরাত ফাতেমা, সহকারী পরিচালক মোসা. মনিমুন আকতারসহ সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular