সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক: ‘বিশ্বজুড়ে মানবিকতা ও অসাম্প্রদায়িকতার চলমান সংকটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আর এই দুই মানবিক কবির জন্ম না হলে বাঙালির জাতিসত্তার বিকাশ ঘটত কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’ রবীন্দ্র – নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আলোচনায় এই বক্তব্যই উঠে এসেছে।
১৩ জুন ২০২৬ তারিখ বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশন এর রবীন্দ্র – নজরুল জয়ন্তী অনুষ্ঠানে কবি মাঈনুদ্দিন আরিফ এর কাব্যগ্রন্থ ও কথাসাহিত্যিক হামিদুল আলম সখা এর শিশুতোষ গ্রন্থ নানাভাই ও আনিফা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও কথাসাহিত্যিক লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লতিফুল বারী হামীম।
প্রবন্ধ পাঠ করেন নির্বাহী সভাপতি কবি চৌধুরী নূরুল হুদা,কবি ও সাংবাদিক সানোয়ার সামছী ও ড. আনিসুর রহমান ফরাজী।
আলোচনায় অংশগ্রহণ করেন ও কবিতা পাঠ করেন অধ্যাপক নাজিম তালুকদার, মোঃ জহিরুল আলম নিউটন, এম আর জুনায়েদ, মোঃ শহিদুল ইসলাম আসাদ, মাহমুদ মীর প্রমুখ।




