ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরেলওয়ে প্ল্যাটফর্ম জুড়ে রণক্ষেত্র, ৭ পুলিশসহ আহত ২৭

রেলওয়ে প্ল্যাটফর্ম জুড়ে রণক্ষেত্র, ৭ পুলিশসহ আহত ২৭

সোহানুর রহমান সোহান ভৈরব ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি:- কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবের পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্চবটী এলাকায় একটি ফুটবল খেলা-কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে ভৈরব রেলওয়ে জংশন অবরোধ করে পাথর নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।এতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা – সিলেট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এছাড়াও ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। চরম দুর্ভোগে ট্রেনের সাধারণ যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় জানান, আজ সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম এলাকায় রক্তক্ষয়ী এ সংঘর্ষ চলে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত ঝগড়া চলমান। ফুটবল খেলা-কে কেন্দ্র করে এই ঝগড়া সংর্ঘষে মূহুর্তে ভৈরব রেলওয়ে স্টেশন জুড়ে রণক্ষেত্রে পরিণত করে শিলাবৃষ্টির মত পাথর নিক্ষেপ ও ভাংচুর করে। এতে পুলিশের এস.আই সাইফুল এবং আরএনবি সদস্য মুছা – সহ গুরুতর আহত অন্তত -২৭ জন।পরে এ ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে, ভৈরব থানা পুলিশ রেলওয়ে পুলিশ, র্র্যাব -সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদসরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু উত্তেজিত দু গ্রামবাসীর শিলাবৃষ্টি ‘র মত পাথর নিক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কিছুটা ব্যাহত হয়। ভৈরব রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোঃ ইউসুফ দৈনিক ইনকিলাব -কে বলেন, দু এলাকার সংঘর্ষ -কে কেন্দ্র করে স্টেশন এলাকা  জুড়ে সরকারি সম্পত্তি ভাংচুর করে রণক্ষেত্র তৈরি হয়।আমরা নিজেরা তো নিরাপত্তাহীনতায় আছি -ই সাথে ট্রেনের সাধারণ যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। ঢাকাগামী ট্রেন যাত্রী সোহাগ মিয়া আক্ষেপ করে বলেন, এলাকায় এলাকায় সংর্ঘষ আমরা কেন এর দূভোর্গ পাবো। ভৈরবের মতো জায়গায় এই কর্মকান্ড সত্যি খুব দুঃখ জনক।

 এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহমেদ দৈনিক ইনকিলাব ভৈরব প্রতিনিধি-কে বলেন, স্থানীয় এলাকার ফুটবল খেলা-কে কেন্দ্র করে এঘটনার সূত্রপাত তৈরি হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক র্র্যাব -পুলিশ, রেলওয়ে পুলিশ, সেনাবাহিনী- সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টিম স্টেশন এলাকা জুড়ে মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা- ই নিয়ন্ত্রণে রাত ১ টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular