ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাশনির আখড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

শনির আখড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে নিচে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইউনুস জানান, কদমতলী শনির আখড়ার ৮ নম্বর রোডের ‘সাফা টাওয়ার নামের একটি নির্মাণাধীন ভবনে পরিচ্ছন্নতার কাজ করছিলেন জোসনা বেগম। কাজ করার সময় অসাবধানতাবশত পাঁচ তলা থেকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহত জোসনা বেগম শনির আখড়া এলাকাতেই বাস করতেন। তবে তার বিস্তারিত স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি থানায় বিষয়টি জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular