জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শহীদ নাফিসা উইমেনস ব্যাডমিন্টন টুর্নামেন্ট (ডাবলস নকআউট)”।
জুলাই আন্দোলনে নারীদের অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে এবং জয়পুরহাটে মেয়েদের খেলাধুলায় হামলার প্রতিবাদে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি শহীদ নাফিসার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, যিনি সাভারে জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন।
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কার ১৫০০০ টাকা, প্রথম রানার আপ পুরস্কার ১০০০০ টাকা, দ্বিতীয় রানার আপ পুরস্কার ৫০০০ টাকা। এছাড়াও ফ্রি রেজিষ্ট্রেশনে প্রতি খেলোয়াড় পেয়ে যাবেন জার্সি এবং সার্টিফিকেট।
রেজিস্ট্রেশন চলবে ৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। প্রয়োজন হলে আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী সময় বাড়ানো হতে পারে।
যেকোনো প্রয়োজনে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪৭ ব্যাচের দেবযানী, সরকার ও রাজনীতি ৪৯ ব্যাচের বৈশাখীর সাথে যোগাযোগ করা যাবে।
আয়োজকরা সবাইকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইভেন্টটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।



