ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসশ্রীপুর সরকারি কলেজে রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী পালিত

শ্রীপুর সরকারি কলেজে রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী পালিত

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি কলেজ অডেটোরিয়ামে ২৯ মে বৃহস্পতিবার আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত দুই মহান কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস।

আলোচনা অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ সে ধারণাও এক সময় কবি নজরুলের কথার মাধ্যমে প্রচারিত ও প্রচলিত হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ সৃষ্টিতে রবীন্দ্র এবং নজরুলের অবদান অনস্বীকার্য। আমরা গর্ব করতে পারি, আমরা এমন একটি জাতি, যে এমন দুজন কবিকে আমরা পেয়েছি। এটা আমাদের সার্থকতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের সিনিয়র শিক্ষক শাহ মোহাম্মদ অলি উল্লাহ এবং শ্রীপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু বাক্কার ছিদ্দিক আকন্দ। তারা কবি কাজী নজরুল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভক্ত না করে দু’জনকেই সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়ে জোর দেন।

এছাড়াও রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনী ও সৃষ্টিকর্মের উপর আলোচনা রাখেন প্রভাষক খন্দকার মাহমুদুল হাসান, মোঃ মাজহারুল ইসলাম, শাহানা ইয়াসমিন, সাফিনুর কামাল, মমতাজ আক্তার

অনুষ্ঠানে সঞ্চালনায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূরুন্নাহার বলেন শিক্ষা, শিল্প, সাহিত্য ও বাঙ্গালী সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথ ও তার পরিবারের অবদান অপরিসীম। শিল্প, সাহিত্য ও সংগীতের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের হাতের স্পর্শ পড়েনি, তিনি ছিলেন কালোত্তীর্ণ একজন প্রতিভা। অন্যদিকে প্রেম ও দ্রোহের কবি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার লেখনীর মাধ্যমে মানবিকতা, নারী-পুরুষের মধ্যে সাম্য ও বৈষম্যের বিরুদ্ধে জয়গান গেয়েছেন।

অনুষ্ঠানে শ্রীপুর সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনাপর্ব শেষে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, গজল ও গানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস। সব শেষে ছিল শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular