ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশ্রীমঙ্গলে বিএনপির দুই গ্রুপের জুলাই গণঅভ্যুত্থান দিবস" পালন

শ্রীমঙ্গলে বিএনপির দুই গ্রুপের জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলা বিএনপি দুই গ্রুপের নানা আয়োজনের মাধ্যমে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”পালিত হয়েছে।

আগস্টের ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায়।

মঙ্গলবার ৫ ই আগষ্ট সকাল ১১ টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপেরনপৃথক পৃথকভাবে র‍্যালী পথসভা ও দোয়া মাফিলের আয়োজন করে।

সকাল ১১ টায় উপজেলা শাহী ঈদগাহ থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান গ্রুপের র‍্যালী বের করে শ্রীমঙ্গল পথ সভা মাধ্যমে শেষ হয়।

এদিকে সোমবার বিকাল সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপি মহসীন মিয়া গ্রুপের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ প্রাঙ্গন থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে একটি র‍্যালী বের করে। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ প্রাঙ্গনে পথ সভা ও দোয়া মাফিল করে শেষ হয়।

এসময় বক্ততারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। বিএনপি বিগত ১৬ বছর নানান অত্যাচার ও হামলার মামলার স্বীকার হয়েছে। তারেক জিয়ার জুলাই আনদোলনের বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছেন মানুষের জান মাল রক্ষার জন্য। বিএনপি সব সময় মানুষ ও দেশের কল্যানে কাজ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular