ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদবক:  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে রোববার দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে।

এরআগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman