ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়'সপ্তাহে ০৩ দিন অফিস পরিচালনা' সংবাদটি সঠিক নয়: জনপ্রশাসন মন্ত্রণালয়

‘সপ্তাহে ০৩ দিন অফিস পরিচালনা’ সংবাদটি সঠিক নয়: জনপ্রশাসন মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: গতকাল কোথাও কোথাও ‘সপ্তাহে ০৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে’ সংবাদ প্রচারিত হয়েছে। সংবাদটি সঠিক নয় এবং তাই বিভ্রান্ত হওয়ার কোন কারণও নেই।
 
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদটি সঠিক নয় এবং তাই বিভ্রান্ত হওয়ার কোন কারণও নেই।

আজ ২ এপ্রিল সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে এর মূলবার্তাটি সরাসরি তুলে ধরা হলো। 
মূলবার্তা: 
‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ০৩ (তিন) দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গতকাল একটি ভূয়া পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরণের কোনো পত্র জারী করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular