মোঃ সাইদুর রহমান: স্বাধীনতা কি নির্যাতনে শব্দহীন বাকরুদ্ধ প্রতিবন্ধী ? স্বাধীনতা কি ৫৪ তে অকৃতজ্ঞ সন্তানের নজরবন্দি? হে স্বাধীনতা তোমার বাকরুদ্ধতায় লক্ষ্য শহীদ আজ বাকরুদ্ধ, তোমার বস্ত্র হরণে শহীদদের আত্বা শহীদ মিনার ভেঙ্গে বস্ত্র হরণের প্রতিশোধ নিবে; গতি হবে অপ্রতিরোদ্ধ।
সুপ্ত অগ্নিগিরি তোমার প্রতিপক্ষ, আর আমরা জলন্ত অগ্নিশিখা তোমার সন্তান, তোমার রক্তস্নাত দেহ থেকে যারা ভূমিষ্ট, সেই পাপিষ্ঠরাই তোমার বস্ত্র হরণে এক্যবদ্ধ, তারা জানেনা তোমার অগ্নি সন্তানেরা ভাঙ্গাগড়ার খেলায় পাকাপোক্ত।
স্বাধীনতা তোমার জমিন, স্বাধীনতা বিরোধীদের হুংকারে কম্পিত, অরক্ষিত হবেনা, আমরা মসনদ ভেঙে শাসকের বুকে স্বাধীনতা লিখতে কাফনের কাপড় পড়তে হবে না। স্বাধীনতা তোমার জন্যে শাসকের রক্তচোখে কালো চশমা পরাতে পারি,
তোমার জন্যে শাসকের সমস্ত অনিয়মের বিরুদ্ধে লাল নিশান দিতে পারি। লাল-সবুজকে শ্বাসরুদ্ধ করে নগ্নতার দৃশ্যয়ান
স্বাধীনতা তোমার উলঙ্গতায় প্রশাসনের ধর্ষিত দৃষ্টি ঘোর অমাবস্যায়,বিজলীর মাঝে বুক ছিঁড়া বৃষ্টি। আমরা অপ্রতিরোদ্ধ, সময়ে লেলিহান, অসময়ে মানিনা বিধিনিষেধ, শকুনের দাঁড়ালো ঠোঁটে বাধঁবো বিজয় নিশান ।
জীবন-মরণ সন্ধিক্ষণেও তোমার শত্রুর বিরুদ্ধে পুরানো শকুনের বক্ষে লিখবই রাজাকার, অপশক্তির সিংহদ্বার লাথি মেরে বলবো বাংলা ছাড়।
মোঃ সাইদুর রহমান, লেখক ও কলামিস্ট



