ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সরকারের ওপর নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসুন : প্রধান উপদেষ্টা

সরকারের ওপর নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসুন : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক:   দেশের উন্নতি ও অগ্রগতির জন্য সরকারের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি।

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এসব কথা বলেন।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, “সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব এবং মন্ত্রণালয়ের কাজ হল সকলকে এই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া, যাতে কেউ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ভুলে না যায় কিংবা সরে না যায়। আশা করছি, এই আহ্বান সবার হৃদয়ে পৌঁছে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular