ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসিদ্ধিরগঞ্জে আরাকান আর্মির ৬ সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে আরাকান আর্মির ৬ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১শ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা (২৩), হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

এদিকে র‌্যাব-১১ এর আরেকটা টিম ময়মনসিংহের সদর থানাধীন নতুনবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) আরও ৪ জনকে গ্রেফতার করেছে। তবে তাদের নাম পাওয়া যায়নি।

গ্রেফতারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, আরাকান রোহিঙ্গা বিদ্রোহী স্যালভেশনের (এআরএসএ) গ্রেফতারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular