ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামসিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমিনের (৬৫) স্বজনরা। আহত রুহুল আমিন উপজেলার বসুনিয়া গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে সিরাজদিখান সদরের নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতের ছেলে মো. সাকলাইন জানান, তার বাবা পায়ে হেঁটে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় সন্ত্রাসী মনির, মিঠুন, দুলাল মেম্বারসহ আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র দিয়ে তার বাবার মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা প্রথমে আহত রুহুল আমিনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) অবজারভেশনে রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular