ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে শত্রুতার জেরে ৮০ হাজার টাকার মাছ নিধন

সৈয়দপুরে শত্রুতার জেরে ৮০ হাজার টাকার মাছ নিধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (২৩ জুন) দুপুরে পুকুরের মালিক মোছা. পপি (৩০) সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের নতুন বাবুপাড়া পুরাতন পোস্ট অফিস ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা মোছা. পপির সাথে গত রবিবার একই এলাকার মো. জিতু (১৯) মো.রবিউল ইসলাম (৫০), মো.সাইদুল ইসলাম (৫০) মো. রাহাত (১৯), মো. মোক্তার (৪৫),মো. বাপ্পী (২০) এর সাথে ঝগড়ায় ভুক্তভোগীর পরিবারকে বেদম মারপিট করে বিবাদীরা। এতে ভুক্তভোগী ওই পরিবার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করে। ওই অভিযোগ কেন করাহল সেই শত্রুতার জেরে ভুক্তভোগির পুকুরে বিষ ঢেলে প্রায় ৮০ হাজার টাকার মাছ মারা হয়েছে বলে অভিযোগ দেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular