ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিস্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্যখাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্যখাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করে দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জন করছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি টিকাদান কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা ও মহিলা ও শিশুসংক্রান্ত সেবায় স্বাস্থ্য সহকারীদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন।

ডা. জাহিদ জানিয়েছেন, “৬ হাজার জনগণের জন্য ১ জন স্বাস্থ্য সহকারী প্রয়োজন কিন্তু জনবল বাড়ানো হচ্ছে না,” তাই জীবনমান উন্নয়নের জন্য যথাশীঘ্রই জনবল বৃদ্ধি ও আপগ্রেডেশন জরুরি।

তিনি দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে তার দল গঠিত হলে এসব দাবি বাস্তবায়ন করতে উদ্যোগ নেবে।

দিনব্যাপী আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে আইডিইবি ভবনে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

সম্মেলনের আহ্বায়ক মো. ওয়াসি উদ্দিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম; বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরী। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, মর্যাদা ও কর্মপরিসর সম্প্রসারণে সরকার ও কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর বক্তারা জোর দেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular