ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ

হোসেনপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জুলাই পুনর্জাগরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অভিভাবক সমাবেশের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারী প্রদর্শনীয় মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ
ইভা।

এতে উপস্থিত ছিলেন-হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা ফাতেমাতুজ-জহুরা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা আল আমীন ভূঁইয়া, মোস্তাক আহমেদ রাব্বিসহ গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিরা।

পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের ও আহত যোদ্ধাদের মায়েদের ক্রেস্ট বিতরণ করে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular