ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদ১৯ বছর পর ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ভোটারদের ব্যাপক...

১৯ বছর পর ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ভোটারদের ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক : ১৯ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ইস্টার্ন মল্লিকা দোকান মালিক সমিতি’ নির্বাচন ২০২৫। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ৯২০ জন ভোটারের মধ্যে ৭০০-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩১টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সোলায়মান-আলমগীর পরিষদে সভাপতি পদে সোলায়মান মুন্সি, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সি. সহ সভাপতি মোঃ আবুল বাশার, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, মোঃ মজিবুর রহমান, মোঃ হারুনূর রশীদ, মোঃ আবুল কালাম, মোঃ মোস্তফা মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান আল ফারুকী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রুবেল চৌধুরী, মোঃ কাউসার খান, মোঃ রুমন মাতবর আকাশ, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোঃ হেলাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, অডিট সম্পাদক মোঃ নাজমুল হাসান, বিদ্যুৎ সম্পাদক আখতারুজ্জামান গাজী, নিরাপত্তা সম্পাদক মোঃ লিকুর রহমান সেলিম, এসি সম্পাদক মোঃ ইউসুফ, লিফট ও এ্যাক্সেলেটর সম্পাদক মোঃ ইমরান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহিম ইয়ামিন, ধর্ম সম্পাদক মোঃ আক্তার মোল্লা, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রিমেল, এছাড়াও সদস্য পদে মোঃ শফিক, মোঃ কবির হোসেন, মোঃ ছাইদুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মিজান-শাহেদ পরিষদে সভাপতি পদে মোঃ মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক আনিসুল মান্নান শাহেদ, সি. সহ সভাপতি তোফাজ্জল হোসাইন, সহ সভাপতি মোঃ নাজমুল হুদা (স্বপন), আবুল হাসেম, মোঃ সারোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম (স্বপন), নাজনীন জাহান, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (স্বপন), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান (টিটু), ফিরোজ মাহমুদ চৌধুরী (কিরন), সহ সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন, মোঃ অজিউল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারিক সিদ্দিকী, অডিট সম্পাদক মোঃ সাজেদুল হক (পিন্টু), বিদ্যুৎ সম্পাদক রাজিব আহম্মেদ (রুবেল), নিরাপত্তা সম্পাদক মোঃ আবু জাফর খান, (তুহিন), এসি সম্পাদক ফজলে এলাহি (পিন্টু), লিফট ও এক্সেলেটর সম্পাদক মোঃ মনির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর কুমার সাহা, ধর্ম সম্পাদক এম. জি. সারোয়ার (বিটু), প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (আনু), দপ্তর সম্পাদক মশিউর রহমান (বাবুল), এছাড়াও সদস্য পদে মোঃ হাবিব উল্লাহ, ইমাম মেহেদী (সোহেল), মোঃ আবুল বাশার, আব্দুর রাজ্জাক, মোঃ সামসুদ্দিন, মোঃ তাসলিম খাঁ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীরা জানিয়েছেন, দীর্ঘ ১৯ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে একটি বিশেষ অনুভূতি কাজ করছে। একাধিক প্রার্থী মন্তব্য করেছেন, এর আগে কিছুদিন ইস্টার্ন গ্রুপের লোকজন মার্কেটের কমিটির দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তারা আশাবাদী যে, আজকের নির্বাচনের মাধ্যমে মার্কেটের সুদিন ফিরে এসেছে। নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের উন্নয়ন এবং মার্কেটের আধুনিকায়নের জন্য কাজ করবে, এমনটি তারা আশ্বস্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার মালিক আব্দুল্লাহ আল আমিন (সাদি) জানান, সকাল থেকে ভোটগ্রহণ খুবই সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা নির্বাচন সংক্রান্ত সকল আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচনের আচরণবিধি মেনে চলার ফলে কোনো বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা নেই। এছাড়া, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় যে নেতৃত্ব উঠে আসবে, সেই নেতৃত্ব আগামী দিনে মার্কেটে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাবে এবং ব্যবসায়ীরা একে অন্যের সুখ-দুঃখে পাশে থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular