আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১৭.৪০ মার্কিন ডলার করা হচ্ছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের আইনের আওতায় এই বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
নতুন এই হার কার্যকর হলে ক্যালিফোর্নিয়াই হবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ‘রাজ্যব্যাপী সর্বনিম্ন মজুরির অধিকারী’ অঙ্গরাজ্য। বর্তমানে দেশটির অনেক অঙ্গরাজ্যে এখনো ‘ফেডারেল সর্বনিম্ন মজুরি’ ঘণ্টায় ৭.২৫ ডলার বহাল রয়েছে।
এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, “ক্যালিফোর্নিয়া ভিন্ন পথ বেছে নিয়েছে—যেখানে শ্রমের মূল্য দেওয়া হয়, অর্থনীতিকে শক্তিশালী করা হয় এবং কর্মজীবী পরিবারগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, যারা কঠোর পরিশ্রম করেন, তারা ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রাখেন। কিন্তু তারা মনে করেন, ঘণ্টায় ৭.২৫ ডলারই যথেষ্ট। আমরা তা মনে করি না।”
এর আগে ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ঘণ্টায় ১৬.৯০ ডলার করা হয়েছিল।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় ফাস্ট ফুড খাতের কর্মীদের জন্য নির্ধারিত ঘণ্টায় ২০ ডলার সর্বনিম্ন মজুরি অপরিবর্তিত থাকবে। এই হার ২০২৪ সাল থেকেই কার্যকর রয়েছে।
এলএবাংলাটাইমস/




