ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো দেশের সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর সফরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুনে ওই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তারেক রহমানের মালয়েশিয়া সফরে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে আনোয়ার ইব্রাহিমের এবারের সফরে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সেখানে কর্মরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ও আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular