ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঅগ্নিবীণা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল

অগ্নিবীণা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল

নিউজ ডেস্ক : কমলাপুর রেলস্টশনে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি চরমে। প্রতিটি ট্রেন ছাড়ছে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা দেরিতে। এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় । যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। এতে সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় এখনও কাটেনি। ফলে প্রতিটি ট্রেনই কমলাপুর থেকে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।

এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেললাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।

কমলাপুর রেলস্টেশনের দায়িত্বরত মাস্টার দায় স্বীকার করে জানিয়েছেন, শিডিউল নিয়ে দ্রুত কাজ করা হবে। আজকের মধ্যে সব বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে এবং রেল মন্ত্রণালয় ১০ সদস্যের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। শনিবার থেকে শুরু করেছে কমিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular