মাহমুদ মীর
বাংলাদেশ এবং সারা বিশ্বে ‘বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে’ ঢাকা নিউজ ২৪ ডট কম এর পরিচয় প্রতিষ্ঠা করতে দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত মেধা ও শ্রম প্রয়োগ করে যাচ্ছে।

আমাদের ওয়েবসাইটে নির্ভুল, পক্ষপাতহীন, স্বাধীন ও ন্যায্য সাংবাদিকতার মান অর্জনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
আমাদের সব ধরনের কন্টেন্টের মূল ভিত্তি হচ্ছে আমাদের ওপর শ্রোতা-দর্শকদের আস্থা। আমরা স্বাধীন, পক্ষপাতহীন এবং সৎ। নির্ভুলতা এবং পক্ষপাতহীনতার সর্বোচ্চ মান অর্জনের লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শ্রোতা-দর্শকরা বিভ্রান্ত হতে পারেন এমন কোন বিষয়বস্তু আমরা এ পর্যন্ত দিইনি, ভবিষ্যতেও দেবো না। তবে সূত্র থেকে প্রাপ্ত সংবাদের ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় কিছু বিশ্বাসযোগ্য নয় এমন সংবাদ পাই যা তাৎকলীক প্রকাশিতও হয়ে যায়, তখন আমরা ক্রস চেক পদ্ধতি অবলম্বন করে প্রকৃত বিষয়টি তুলে ধরতে চেষ্টা করি।

নিরপেক্ষতার প্রশ্নে আমাদের অঙ্গীকার আমাদের শ্রোতা-দর্শকদের সাথে আস্থার সম্পর্কের ভিত্তিমূল।
আমাদের সব ধরনের আউটপুটে প্রতিটি বিষয়কে আমরা এমন নিরপেক্ষতার সাথে বিচার করে থাকি যেন ঐ বিষয়ে সবধরনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। প্রাসঙ্গিক সব সত্যকে আমরা খোলা মন নিয়ে ও নিরপেক্ষভাবে বিচার করার জন্য সচেষ্ট।

আমাদের শ্রোতা-দর্শকদের সমস্যা হচ্ছে অজস্র মিথ্যা চর্চার জায়গা হিসেবে যারা অনলাইন জগতের ওপর বিশ্বাস হারিয়েছেন তাঁদের পক্ষে ইন্টারনেট থেকে বিশ্বাসযোগ্য সাংবাদিকতাকে খুঁজে বের করা কঠিন কাজ। আমরা একই সঙ্গে বুঝতে পারি ঢাকা নিউজ ২৪ ডট কম কীভাবে সাংবাদিকতা করে থাকে মানুষ সে সম্পর্কেও জানতে আগ্রহী।
আরও পড়ুন
অনলাইন নিউজের গুরুত্ব বেশি হওয়ার কারণ

এসব কারণে ঢাকা নিউজ ২৪ ডট কম থেকে আরও বেশি করে আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে আপনি কী ধরনের তথ্য পড়তে পাবেন, বা দৃশ্য দেখতে পারবেন।
সেই তথ্য কোথা থেকে বা কার কাছ থেকে আসছে। এবং খবরটি কীভাবে লেখা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা নিউজ ২৪ ডট কম কেন একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তা আপনি নিজেই যাচাই করতে পারবেন। বিশ্বাসযোগ্য সাংবাদিকতার নির্দেশকগুলো আমরা ”মেশিন রিডেবল” করছি, অর্থাৎ সার্চ এঞ্জিন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এগুলো সহজেই খুঁজে পাবে।



