ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অবস্থান ও অবরোধ কর্মসূচিতে সড়কে তীব্র যানজট

অবস্থান ও অবরোধ কর্মসূচিতে সড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক: রাজধানীতে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও কয়েকটি স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেয়ার দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এছাড়া সকালে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দুপুর ১২টা পর্যন্ত অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। এমনকি বড় সড়কেও পানি আটকে আছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular