ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঅভ্যন্তরীণ নৌরুটে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

অভ্যন্তরীণ নৌরুটে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

নিউজ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল নৌরুটে নৌপুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

২৯ ডিসেম্বর ঢাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌযান চলাচল পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনার নিমিত্ত সভায় উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এম ভি আল-বাখারা জাহাজে নিহত সাতজনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে। তিনি বলেন, মানবিক কারণে সরকারের পক্ষ থেকে জাহাজে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ইতোমধ্যে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। খুনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশের অর্থনীতি সচল রাখতে নৌপরিবহন সেক্টরকে চালু রাখার জন্য উপদেষ্টা আহ্বান জানান। তিনি নৌপুলিশকে দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব, নৌপরিবহন সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ কোস্টগার্ড, শ্রম অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ- বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ হেডকোয়ার্টার, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular