ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিঅষ্টগ্রামে ব্র্যাকের ১,২৬০ কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ

অষ্টগ্রামে ব্র্যাকের ১,২৬০ কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের সদর, পূর্ব অষ্টগ্রাম, দেওঘর, আদমপুর ও আব্দুল্লাহপুর ইউনিয়নে ব্র্যাকের গ্রাহকদের মাঝে মোট ১,২৬০ জন কৃষককে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজের মধ্যে ধান বীজ পেয়েছেন ১২৫ জন, মিষ্টি কুমড়া বীজ ৩০০ জন, মরিচ বীজ ২৮০ জন, পাঁচ ধরনের সবজি বীজ ৪০০ জন এবং ভুট্টা বীজ পেয়েছেন ১৫৫ জন কৃষক।

বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল রেজা, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ মাহবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) গোলাম নূর মোহাম্মদ প্রমুখ। তারা জানান, হাওরাঞ্চলের পতিত জমি কৃষি উৎপাদনে কাজে লাগানো, এক মুখী ফসল থেকে বেরিয়ে এসে বহুমুখী ফসলে আগ্রহ সৃষ্টি করা, পুষ্টি চাহিদা বৃদ্ধি এবং কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয়রা জানান, ব্র্যাকের এই সহায়তা কৃষকদের নতুনভাবে চাষাবাদের প্রতি উৎসাহিত করবে এবং হাওর অঞ্চলের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular