ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঅষ্টগ্রাম বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ'কে কারণ দর্শানোর নোটিশ

অষ্টগ্রাম বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ’কে কারণ দর্শানোর নোটিশ

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দলীয় সাংগঠনিক নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর (সোমবার) কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সৈয়দ সাঈদ আহমেদ আপনি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্বে থেকে গত ৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পর বিভিন্ন অনিয়মের জড়িয়েছে পড়েছেন।

গত ২৫ শে আগষ্ট অষ্টগ্রাম উপজেলার মেঘনা নদীতে আপনার নেতৃত্বে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় সেনাবাহিনীর হাতে জব্দ হয়েছে। বিভিন্ন মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, প্রবাসী ও নিরিহ জনসাধারণকে আসামি করতে আপনার নেতৃত্বে থানায় এজাহার দায়ের হয়েছে। অষ্টগ্রাম উপজেলা অটো মিশু সমিতির অনুমোদন দিয়েছেন যা দলীয় নিয়ম বহির্ভূতভাবে।

গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস অষ্টগ্রামে কোনো কর্মসূচি পালন করেন নাই অতএব কিশোরগঞ্জ জেলা বিএনপির সিন্ধান্ত মোতাবেক আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ব্যাখা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ বিষয়ে জানার জন্য অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এর মুঠোফোনে যোগাযোগ করেও সংযুক্ত করা সম্ভব হয়নি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান মুঠোফোনে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular