ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশআগামী ১০ দিন তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

আগামী ১০ দিন তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই

নিউজ ডেস্ক:   গত কয়েকদিনে দেশের কয়েকটি অঞ্চলে তীব্র শীত অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে। তবে আগামী ১০ দিন তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য জানানা।

তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং জানুয়ারিতে ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে। তবে আগামী ১০ দিন শীতের প্রকোপ বেশি থাকার আভাস পাওয়া গেলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা যায়নি। তবে শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা অনুভূত হতে পারে। এদিকে উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ডিসেম্বর মাসেই দুটি লঘুচাপ, একটি ঘূর্ণিঝড় এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১২টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আটটি মৃদু এবং চারটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular