নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (মধ্যরাতে) কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।
এর আগে ২০১৮ সালে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি এবং আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে সর্বশেষ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।
নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ; যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।




