ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআত্মঘাতী গোলে পেলোনা জয়ের স্বাদ

আত্মঘাতী গোলে পেলোনা জয়ের স্বাদ

ক্রীড়া ডেস্ক: দুর্ভাগা মিসর আত্মঘাতী গোলে হারিয়েছে নিশ্চিত জয়।

প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিসর। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আফ্রিকার দেশটি। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয়বঞ্চিত থাকল তারা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিসর। 

দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে ঘিরে গড়ে ওঠা আক্রমণে একাধিকবার বেলজিয়ামের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। ম্যাচের ২০ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মিসর।ঔ বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া অসাধারণ শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমাম আশুর।

বেলজিয়াম একের পর এক আক্রমণ করলেও মিসরের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে চাপ বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে ফ্রি-কিক থেকে নেওয়া কেভিন ডি ব্রুইনার শট পোস্টে লাগে। অল্পের জন্য গোলবঞ্চিত হয় তারা। 

এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। রোমেলু লুকাকু মাঠে নামতেই কপাল খুলে যায় তাদের। তার কল্যাণে ম্যাচের ৬৬ মিনিটে আসে সমতাসূচক গোলটি। বদলি হিসেবে নামা লুকাকুর আগ্রাসী উপস্থিতির কারণেই মিসরের রক্ষণভাগ ভুল করতে বাধ্য হয় এবং নিজেদের জালে বল জড়ায়। মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত বেলজিয়াম। ডিফেন্ডার ব্র্যান্ডন মেখেলের নেওয়া হেড অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। এরপর গোলের আরও এক সুযোগ পায় বেলজিয়াম। তবে তা কাজে লাগাতে পারেননি লুকাকু।

৮৬ মিনিটে বক্সের মাঝখান থেকে হেড নেন বেলজিয়ামের এই স্ট্রাইকার, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের কল্যাণে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেলজিয়াম। অন্যদিকে প্রথম জয় থেকে বঞ্চিত হয়েছে মিসর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular