ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআদর্শ সমাজ গঠনে ঈমামদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও কোরআন শরীফ বিতরন

আদর্শ সমাজ গঠনে ঈমামদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও কোরআন শরীফ বিতরন

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: আদর্শ সমাজ গঠনে ঈমামদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও মসজিদ ভিত্তিক বাংলা অর্থসহ কোরআন শরীফ  বিতরন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩মে) স্থানীয় পাবলিক হলে সেবানীড় ফাউন্ডেশনের উদোগে এ আলোচনা সভা ও কোরআন শরীফ  বিতরন অনুষ্ঠিত হয়।
সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন এস এম জোবায়ের হোসাইনের সভাপতিত্বে ও উত্তরন শিল্পী গোষ্ঠীর পরিচালক জিহাদ রায়হান মোজাম্মেলের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ ড.  মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ বদরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ রোকন উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, পৌর জামায়াতের আমীর আবু ইউসুফ, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সাধারন সম্পাদক ইমরান হোসেন, মসজিদের খতিব নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে বাংলা অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব, ঈমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular