ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে ইন্টারনেট চালু করেছে তালেবান সরকার

আফগানিস্তানে ইন্টারনেট চালু করেছে তালেবান সরকার

নিউজ ডেস্ক: প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ রাখার পর আফগানিস্তানে ইন্টারনেট চালু করেছে তালেবান সরকার। বুধবার সন্ধ্যার ঠিক আগে রাজধানী কাবুলে ইন্টারনেট ও মোবাইল ফোনের নেটওয়ার্ক সচল হয়। এ সময় অনেক বাসিন্দা রাস্তায় নেমে ইন্টারনেট সচল হওয়া উদযাপন করে। ‘অভিনন্দন, ইন্টারনেট ফিরে এসেছে।’ সঙ্গে সঙ্গে সড়কে থাকা গাড়ির চালকরা হর্ন বাজিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

গত সোমবার আফগানিস্তানে আংশিকভাবে ইন্টারনেট বন্ধ হয়। মঙ্গল ও বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশটি ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।কাবুলের দোকানদার মোহাম্মদ রফি বলেন, ‘মনে হচ্ছিল আমরা যেন কয়েক শতাব্দী পেছনে চলে গিয়েছিলাম। পরিবারের খবর নিতে চিঠি পাঠানোর কথাও ভেবেছিলাম।’

আফগানিস্তানের ইন্টারনেট মূলত একটি জাতীয় ফাইবার অপটিক অবকাঠামোর ওপর নির্ভরশীল। পরিচালনা করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘আফগান টেলিকম’। মোবাইল নেটওয়ার্ক অপারেটররা তাদের কাছে থেকে সংযোগ কেনে।

ইন্টারনেট বন্ধে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছিল, ‘অনৈতিকতা’ ও ‘অসৎ কর্মকাণ্ড’ বন্ধের জন্য তালেবান সরকার ইন্টারনেট বন্ধ করেছে। অসৎ কর্মকাণ্ড প্রতিরোধের নামে কয়েক সপ্তাহ আগে থেকেই তারা ফাইবার অপটিক কেবল কেটে দেওয়া শুরু করে।

ইন্টারনেট চালু হওয়ার পর বুধবার সন্ধ্যার দিকে অনেক আফগান নারী সড়কে জড়ো হন। তাদের মধ্যে এক তরুণী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, এটি খুবই স্বস্তির। কারণ, মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞার কারণে অনেক মেয়ে অনলাইনে পড়াশোনা করে। অনলাইন ক্লাসই এখন আফগান মেয়েদের একমাত্র আশা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular