ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধে ফাউলের ছড়াছড়ি

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধে ফাউলের ছড়াছড়ি

ক্রীড়া ডেস্ক  আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের প্রথমার্ধ কেটে গেছে ঠিকই। কিন্তু খেলার চেয়ে নৌ ধুলাই হয়েছে বেশি। দুদলের খেলোয়াড়রা মুহুর্মুহু উত্তেজনায় জড়িয়েছেন।

প্রথমার্ধে কোনো গোলও হয়নি। হবে কীভাবে, ইংল্যান্ড অনটার্গেটে একটি শট নিলেও আর্জেন্টিনা যে নিতেই পারেনি! তবে ফাউলের ক্ষেত্রে এগিয়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়েছে, যার ১২টিই আর্জেন্টিনার।
 
আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটের মাথায় ইংল্যান্ডের ইলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুদল উত্তেজনায় জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। এরপর আরও কয়েকটি ফাউলের ঘটনা ঘটে।
 
৩৮ মিনিটে বল পেয়ে ড্রিবলিং শুরু করেন মেসি। ইংল্যান্ডের তিন ফুটবলার তাকে আটকাতে গেলে ফাউলের শিকার হন আর্জেন্টাইন ফুটবলার। এই ফাউলকে কেন্দ্র করেও খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। শেষমেষ গোলের অপেক্ষা নিয়ে বিরতিতে যায় দুদল।
 
ইংল্যান্ডের শুরুর একাদশ
জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গুয়েহি, জেড স্পেন্স, ডেকলাইন রাইস, ইলিয়ট অ্যান্ডারসন, মর্গান রজার্স, জুদ বেলিংহ্যাম, অ্যান্তোনি গর্ডন ও হ্যারি কেন।
আর্জেন্টিনার শুরুর একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, গিলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular