ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআ'লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

আ’লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তা শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার ভুল সিদ্ধান্তের খেসারত দীর্ঘদিন দেশের মানুষকে দিতে হয়েছে। আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা মানে ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ দেয়া।

গণভোট প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এসময় তিনি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular