ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএনসিপি মেনে নিলো 'শাপলা কলি' প্রতীক

এনসিপি মেনে নিলো ‘শাপলা কলি’ প্রতীক

নিউজ ডেস্ক:    আসন্ন জাতীয় নির্বাচনের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে টানাপোড়েন শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর দলটি এই সিদ্ধান্ত নেয়।

দলের প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি-রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

এনসিপি নেতারা জানান, ইসি গত ৩০ অক্টোবর তাদের প্রতীকের তালিকা সংশোধন করে গেজেট প্রকাশ করে সেখানে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে; তাই দলটি নতুন আবেদন জমা দিয়ে প্রথম পছন্দে ‘শাপলা’, দ্বিতীয়তে ‘সাদা শাপলা’ এবং তৃতীয় পছন্দ হিসেবে ‘শাপলা কলি’ রাখে।

জহিরুল ইসলাম মুসা সংবাদমাধ্যমকে জানান—ইসি যদি ‘শাপলা কলি’ বরাদ্দ দেয় তাতে তারা তা গ্রহণ করবে।

এনসিপি আরও ঘোষণা করেছে, তারা আগামী নির্বাচনে ৩০০টি আসনে প্রার্থী দেবে এবং যে কোনো প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীদের বিবেচনা করবে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক বিষয়টি রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে সমাধান করা হয়েছে এবং দল নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নেবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular